ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত : ১৮:১১, ২৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

জানা যায়, গ্রেফতারকৃত সমিত ঘোষ সদর উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন। এই ঘটনার দিন সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী তার কাছে প্রতিদিনকার মতো পড়তে আসলে তিনি অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে বসতে বলেন।

এ সময় ওই শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করেন। পরে বিষয়টি জানতে পেরে সমিত ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভূক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি