ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলে ফেনসিডিলসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। একটি মিনি পিকআপসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

রোববার (১১ এপ্রিল) সকালে মির্জাপুর থেকে তাদেরকে আটক করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন টাঙ্গাইল-ঢাকাগামী হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মোঃ নাজমুল ইসলাম (২২) ও মোঃ সিরাজুল ইসলাম (২৫) আটক করা হয়। র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

ধৃত আসামী নাজমুল ইসলাম রংপুর পীরগঞ্জের দুলা মিয়ার ছেলে এবং অপর আসামী সিরাজুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আটককৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৩ লাখ ৫৫ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি