ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

থার্টি ফার্স্টে মদপান, মৃত বেড়ে ৫

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৪, ৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

থার্টি ফার্স্ট উপলক্ষে রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২ জানুয়ারি) বিকেল ও রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। 

এর আগে ভোরে হাসপাতালের ১৭নং ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়। মৃত পাঁচজনের মধ্যে একজন জেলা ছাত্রদলের নেতা।

মৃতরা হলেন- নগরের হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরের কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)। এদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। 

মৃতদের মধ্যে তুহিন শনিবার বিকেল ৪টার দিকে এবং মুন রাত সাড়ে ৮টার দিকে মারা যান। এর আগে ভোরে ১৭নং ওয়ার্ডে মারা যান ফয়সাল, সজল ও সাগর।
 
নগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ‘নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শনিবার তিনজন ভোরে, একজন বিকেলে ও একজন রাতে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি