ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

যানবাহনের বাড়তি চাপ ও ফরিদপুরের আটরশি ওরশ থেকে ফেরা যানবাহনের কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের জট সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরের পর থেকে ঘাট এলাকায় বৃদ্ধি পেতে থাকে যানবাহনের সারি। 

ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন। এতে নদী পার হতে আসা চালক ও যাত্রীদের ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে এই রুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি