‘নদী উদ্ধারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে’
প্রকাশিত : ১০:১৫, ১৩ জানুয়ারি ২০২০
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবর রহমান হাওলাদার বলেছেন, ‘নদী রক্ষায় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের ও জনগণের সম্পত্তি রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।’
তিনি বলেন, ‘স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদের সবার আগে দায়িত্ববোধের জায়গা থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য তাদের প্রশাসনের পাশে থাকতে হবে। এতে করে নদী রক্ষার কাজ সহজ হবে।’
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ভৈরব নদী পরিদর্শন শেষে এসব কথা বলেন জাতীয় নদী রক্ষা আন্দোলনের চেয়ারম্যান।
তিনি বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি বাড়ি বাড়ি গিয়ে জনগণের সেবা দেয়া। আর তা বাস্তবায়নের ক্ষেত্রে বাগেরহাট জেলা প্রশাসন যে কাজ করছেন তা প্রশংসনীয়।’
পরে খানজাহান আলী বিমানবন্দরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক পেয়ে খুশি জমির মালিকরা।
এআই/
আরও পড়ুন










