ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই প্রদান

নলছিটি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৩৮, ২৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাবাব ফাউন্ডেশনকে ১৬ সেট পিপিই প্রদান করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শাবাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, শাহাদাত হোসেন ফকির ও হাসিবুল হাসান সবুজ এর হাতে ১৬ সেট পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। 

এসময় উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ,উপজেলা পরিষদের নাজির রাজীব কুমার প্রমুখ।

২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়া মহামারি করোনার ছোবলে মানুষ যখন মরতে শুরু করে তখন আত্মীয়-স্বজন লাশ দাফন কাফনে অস্বীকৃতি জানায়। সেই সময়ে মানবিক সংগঠন শাবাব ফাউন্ডেশনের মানবিক সদস্যরা তখন থেকেই এসব লাশের গোসল, জানাজা,কবর ও দাফনের কাজে নিরলসভাবে কাজ করে গেছেন। 

এ পর্যন্ত শাবাব ফাউন্ডেশন ১৬টি দাফন সম্পন্ন করেছে। শাবাব ফাউন্ডেশন এর সদস্যদের সাথে বেশকিছু মানবিক মানুষ করোনা যোদ্ধা হিসেবে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন,করোনাকালে শাবাব ফাউন্ডেশনসহ যে সকল মানবিক মানুষ বিভিন্নভাবে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি