ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

পাবনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পাবনায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করা হয়েছে। 

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পাবনা জেলাকে কিশোর গাং এর অপতৎপরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানার দোপখোলা এলাকা থেকে কিশোরকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান , দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি