ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৮ মে ২০২৬ | আপডেট: ১১:৩৬, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)র সভা।

আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।

এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

দুপুর ১টায় একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি