ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বরগুনায় নছিমন উল্টে যুবক নিহত

প্রকাশিত : ২২:০৯, ৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনায় নছিমন চালাতে গিয়ে মাসুম খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সুজাউদ্দিন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম খান সুজাউদ্দিন খেয়াঘাট গ্রামের বাসিন্দা আহম্মদ খানের ছেলে।

মাসুমের চাচাতো ভাই মামুন খান জানান, বিকেলে মাসুম নিজেই নসিমন চালাচ্ছিলেন। এক পর্যায়ে নসিমন উল্টে মাসুম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মাসুমকে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মাসুমের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি