ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২০ মে ২০২৬ | আপডেট: ১৫:৩০, ২০ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা মংলা মহাসড়কের চুল কাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। 

এ খবর নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ।

পুলিশ জানায়, মংলা থেকে মোটরসাইকেল আরোহী তিনজন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তবে নিহত তিনজনের পরিচয় এখনও জানাতে পারিনি পুলিশ।

এএ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি