ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

বিজয়নগরে মাদকসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ লিটন পাল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে করা হয়। সে ওই এলাকার মৃত. নগেন্দ্র পালের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় লিটন পাল নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। পরে তাকে তল্লাশি করে ৭ কেজি গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, কোডিন মিশ্রীত এসকাফ সিরাপ ৪৫ বোতল মাদক উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি