ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন, ২০২৫-এ উত্থাপিত ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এ কমিটি গঠনের বিষয়ে অনুমোদন দিয়েছেন। 

বুধবার (১১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, তদন্ত কমিটিকে তাদের কার্যক্রম সম্পন্ন করে, কমিটি গঠনের তারিখ থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি