ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বেনাপোলে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশিত : ২২:০৯, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বটতলা থেকে দুই কেজি গাঁজাসহ মাফুজা বেগম (৪৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাফুজা বেগম বেনাপোল নামাজ গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে থানার এস আই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ ছোট আঁচড়া বটতলা থেকে মাফুজা বেগমকে দুই কেজি ভারতীয় গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মহিলা মাদক ব্যবসায়ীকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি