ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ আটক ৩ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ২২ জুন ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) বিকেলে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৩), একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) ও মৃত রওশন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।

পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় বাইপাস সড়কের অবস্থান করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালত পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি