ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

সোমবার (১৮ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক 'মিউজিয়াম অব টুমরো'-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর।

এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ আড়াই বছর (২০২৩ সালের পর) জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। 

অভিজ্ঞ ও তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণে গড়া হয়েছে এই স্কোয়াড। তবে দল গঠনে বড় ধাক্কা হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তবে ইগর থিয়াগো, এন্দ্রিক ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তিও চমকপ্রদ।

আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক।

​সেলেসাওরা রয়েছে 'সি' গ্রুপে এবং তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে একটি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

এক নজরে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), ওয়েবারটন (গ্রিমিও)।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো),ব্রেমার (জুবেন্তাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ড: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ),   লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

আক্রমণভাগ: ন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি