ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ
প্রকাশিত : ১৭:০৭, ১২ ডিসেম্বর ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কক্সবাজারে জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার সকালে ভিত্তিপ্রস্থর হওয়া শিশু হাসপাতাল মাঠে ' জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার আশেকুর রহমান, কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার,সরকারি কর্মচারী পরিষদের সভাপতি স্বপন কান্তি পাল বক্তব্য রাখেন।
সভায় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজারসহ, বিভিন্ন সরকারি গদপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন,"বঙ্গবন্ধু, বাঙ্গালী ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ যাকে কোনোভাবেই আলাদা করা
যাবেনা।"
জাতির উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে যা সকলকে সম্মিলিতভাবে প্রতিহত করা দরকার বলে মনে করছেন বক্তরা। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়।
কেআই//
আরও পড়ুন










