ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিত্বের গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের সরকারে কারা মন্ত্রীত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এই আলোচনায় উঠে এসেছে তামিম ইকবালের নামও। তবে বিষয় ‘মিথ্যা গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন তামিম।

সাবেক এই দেশসেরা ওপেনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান তিনি। 

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তামিম বলছেন, ‘আজ (গতকাল) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’

তামিম আরও লেখেন, ‘এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি