ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

উপজেলা নির্বাচন

রংপুরের ৬ উপজেলার সব প্রার্থী বৈধ

প্রকাশিত : ১৩:৫২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের ৬টি উপজেলায় মনোনয়ন পত্র যাছাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ বুধবার রংপুর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।

নির্বাচনে ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর সবাইর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ২ জন বিএনপি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান হিসেবে একজন বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ৩৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান হিসেবে ২৬ জন অংশ নিচ্ছেন। রিটানিং অফিসার সবগুলো মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি