ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংকের লেনদেন সাড়ে ৯টা থেকে ২টা ৩০ পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে সময়সূচি ঘোষণা করেছে।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ রমজানে মাসে ব্যাংক লেনদেন ও অফিস সময় কমে আসবে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। এর আগে  বাংলাদেশ ব্যাংক নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। পবিত্র রমজান মাস শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি