ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬

লিটনের সেঞ্চুরিতেও ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১০৬ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসেন লিটন। ক্রিজে নামার পর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের বিদায়ও দেখলেন দ্রুত।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ৬০ এবং নবম উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশের রান আড়াইশ’ পার করেন লিটন। নবম উইকেট জুটিতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ১৬টি চার ও ২টি ছক্কায় ১২৬ রানে থামেন লিটন। 

এছাড়াও বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯, তানজিদ হাসান ২৬ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। 

পাকিস্তানের খুররম শাহজাদ ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি