ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

শার্শায় অস্ত্র-গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত : ১৮:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ কবিরুল ইসলাম কবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসের ছেলে।

শার্শা থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসানের নেতৃত্বে শার্শার উলাশী ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি