ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সংসার করতে না চাওয়ায় স্ত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দিল স্বামী 

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। এঘটনার পর গৃহবধূর স্বামী সপরিবারে আত্মগোপনে রয়েছে।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বলেন,‘ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। তার বাড়ি উপজেলার রানীনগর গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী কিশোরী সংসার করতে অসম্মতি প্রকাশ করায় তার ৩০ বছর বয়সী স্বামী অ্যাসিড হামলা চালায়। 

ওসি খায়রুল ইসলাম বলেন,‘গত চার মাস ধরে ভুক্তভোগী কিশোরী তার বাবা-মায়ের কাছে বসবাস করছিলেন। তিনি আর সংসার করতে চান না, সে কথাও স্বামীকে জানায় ওই ভুক্তভোগী কিশোরী। এরপর শুক্রবার ভোররাতে তিনি যখন ঘুমিয়ে ছিলেন তখন তার ওপর অ্যাসিড দিয়ে ঝলসে দেয় তাঁর মুখ। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর মুখ এবং গলার অংশ অ্যাসিডে ঝলসে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি