ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৩, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দাদপুর জিআর কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম দাদপুর রায়েরপাড়ার সোহরাব হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান,দুপুরে জিআর কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিল শিশু নাঈম। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি