ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সাংবাদিক শাহজাহান আলী আর নেই

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান আলী (৬২) আর নেই। তিনি শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

শনিবার বাদ জোহর নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে এক মেয়ে রেখে গেছেন।

মরহুম শাহাজান আলীর ছোট ভাই আলমগীর হোসেন জানান, তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তির করা হয়। সেখানে তিনি মারা যান। মরহুম শাহাজান আলী সাংবাদিকতার পাশাপাশি তিনি পুস্তক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন নওগাঁ জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক শাহজাহান আলীর মৃত্যুতে নওগাঁ জেলায় কর্মরত সাংবাদিক,পুস্তক বিক্রেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি