ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

সাপাহারে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপৃর ১২টার দিকে উপজেলার বোয়ামারী মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। 

নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার লোকমান হোসেন জানান, আয়েশ আলী উপজেলার বোয়ালমারী মাঠের খাড়ি এলাকায় কৃষি কাজ করছিলেন। এসময় বজ্রপাত ঘটলে তিনি গুরুত্বর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি