ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে পাথরবোঝাই ট্রাকচাপায় নিহত ১

প্রকাশিত : ২১:৫৭, ২১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাথরবোঝাই ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,শ্যামলীপাড়া-লাহিড়ী মোহনপুর সড়কের সংস্কার কাজে নিয়োজিত পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনোয়ারা খাতুন ঐ গ্রামের আব্দুল মমিনের স্ত্রী।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি