ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সুপারি বাগানে মাদরাসা শিক্ষকের লাশ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ১৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসায় শিক্ষক। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

থানার ওসি মো. মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চত করে বলেন, ‘শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তার পোষ্টমর্টেম করানো হবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি