ঢাকা, শনিবার   ২৪ অক্টোবর ২০২৬

স্টেফেন্স জিতে নিলেন ইউএস ওপেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৮, ২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন আগেও উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন মার্কিন তরুণী স্লোন স্টেফেন্স। অথচ অল্প কিছুদিনের ব্যবধানে সেই স্টেফেন্স সাফল্যের শিখরে উঠে গেলেন। জিতে নিলেন ইউএস ওপেন শিরোপা।

শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্টেফেন্স মুখোমুখি হন তাঁরই স্বদেশী ম্যাডিসন কিসের। কিসও এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। দুই মার্কিন তরুণীর এই লড়াইয়ে স্টেফেন্স জিতেছেন ৬-৩, ৬-০ গেমে।

সাফল্যে আনন্দিত হয়ে তিনি বলেন, কিছুদিন আগেই চোট থেকে সেরে উঠেছি আমি। গত জানুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল। এই শিরোপা জিততে পারব, তা আমি নিজেও ভাবতে পারিনি। এই শিরোপা জিতে তাই আমি খুবই খুশি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি