ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

হাতিয়ায় ৩০ মণ জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৮, ১৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলেমেঘনা নদীর গাংগুরিয়ার চরে অভিযান চালিয়ে এই জাটকা ইলিশ জব্দ করা হয়।
 

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি