ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

হারল্যানের ঈদ ক্যাম্পেইনে গোল্ড সেট জিতলেন সরাইলের রোমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরে ঈদ উপলক্ষ্যে শুরু হয়েছে ঈদের সাজে গোল্ড জিতুন ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনে মাত্র ১ হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ড সেট সহ লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে নেওয়ার সুযোগ। 

এই অফারে দ্বিতীয় সপ্তাহে সৌভাগ্যবান গোল্ড সেট বিজয়ীর নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কতৃপক্ষ। বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রোমানা। রোমানা গত ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গার্লস স্কুল রোডের হসপিটাল মোড়ে অবস্থিত হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট ১ হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন।

গোল্ড সেট জিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে রোমানা বলেন, “আমি হারল্যান স্টোর থেকে শপিং করে গোল্ড সেট ও গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে খুবই খুশি। আপনরাও যদি গোল্ড সেট জেতার সুযোগ চান, তাহলে হারল্যান স্টোর থেকে বেশি বেশি শপিং করুন।”

গত ৮ মার্চ অভিনেত্রী শবনম ফারিয়া নিজে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হারল্যান স্টোরে উপস্থিত থেকে বিজয়ীর হাতে গোল্ড সেটটি তুলে দেন। এভাবে প্রতি সপ্তাহে একজন, সর্বমোট চার জন সৌভাগ্যবান গোল্ড সেট জিতবেন ও সেলিব্রেটিদের হাত থেকে পুরস্কার বুঝে নিবেন। 

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি