ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

হাসপাতালে ভর্তি রবি চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫৫, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি করা হয়েছে সংগীতশিল্পী রবি চৌধুরীকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন রবি চৌধুরী। তাতে দেখা যায়, হাসপাতালের পোশাক পরে বেডে বসে রয়েছেন এই শিল্পী। ক্যাপশনে লিখেছেন- ‘আমার জন্য দোয়া করবেন।’

তবে কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনো জানা যায়নি। 

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক- সব মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি