ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

২৪৩ রানের নতুন লক্ষ্য বাংলাদেশের, খেলা শুরু ৯টা ৩৫ মিনিটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এখন জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে স্বাগতিকদের। বৃষ্টির পর ম্যাচটি শুরু হয় ৯টা ৩৫ মিনিটে।  

এদিকে শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ার পর ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে সাময়িকভাবে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা।

বৃষ্টির কারনে ম্যাচটি কার্টেল ওভারে নেমে এসেছে। ম্যাচ রেফারি জানিয়েছেন ম্যাচ জিততে হলে ৩২ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৪৩ রান।
বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল। সেখান থেকেই ম্যাচটি শুরু হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি