ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশেরে ভারসাম্য রক্ষা, সাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে প্রায় ১৫ লাখ চারা রোপন কর্মসূচি গ্রহণ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সোমবার (১৮ জুলাই) বিকেলে ঝালকাঠির ধানসিড়ি নদীর বেড়ী বাঁধে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান।
০৯:০২ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার সেনাবাহিনী সদরদপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনী প্রধান নিজেকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৮:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
অস্ত্র হাতে ভাইরাল সেই জুয়েল গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার উপর হামলায় অভিযুক্ত ও অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।
০৮:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
আরও ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
০৮:৩১ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ
ফ্রান্স, স্পেন, পর্তুগালে প্রচণ্ড গরম ছাড়াও ব্যাপক জায়গা জুড়ে দাবানল দেখা দিয়েছে। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম তাপপ্রবাহের কারণে 'রেড এলার্ট' বা লাল সতর্কতা জারি করা হয়েছে, বলা হচ্ছে দেশটিতে সোম ও মঙ্গলবারের তাপমাত্রা ১০০ বছরের সব রেকর্ড ভেঙে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
০৮:২৪ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
সারা দেশে একদিনে দেওয়া হবে ৭৫ লাখ বুস্টার ডোজ
সারা দেশে একদিনে ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বুস্টার ডোজের এই ক্যাম্পেইন।
০৮:১৭ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ভালুকায় ইকোপার্ক করার প্রতিবাদে মানববন্ধন
স্থানীয় বাসিন্দাদের পূর্বপুরুষদের বসত ভিটায় ইকোপার্ক স্থাপনের প্রতিবাদে শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৭:৫৭ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার খলিলের বিরুদ্ধে রায় যে কোনো দিন
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার খলিলুর রহমানের (পলাতক) বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
০৭:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
বিদ্যুৎ খরচ কমাতে টোটকা!
মূল্যবৃদ্ধির এ বাজারে যদি বিদ্যুতের বিলও বেড়ে যায়, সংসারের হাল সামলানো মুশকিল হয়ে যায়। শীতের সময় তাও বিলের পরিমাণ একটু কম হতে পারে। কিন্তু বছরের বাকি সময়টা বিদ্যুতের বিল যেন লাগামছাড়া হয়ে যায়। ক্রমাগত বাড়তেই থাকে। অথচ ছোট ছোট কিছু বিষয়ে খেয়াল রাখলেই বিদ্যুৎ খরচ কমানো যেতে পারে।
০৭:২৩ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
নামাজের সময় মসজিদে চলবে এসি
বিদ্যুৎ সংকট মোকাবিলায় মঙ্গলবার থেকে সারা দেশে লোডশেডিং শুরু হচ্ছে। এরই প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিটি মসজিদে নামাজের সময় বাদে অন্য সময় এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
০৭:২১ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টুটুলের প্রথম স্ত্রী তানিয়া
সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ হয়েছে। ২০২১ সালে এই বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন গোপনই ছিল। সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেলে সামনে আসে তাদেরর বিচ্ছেদের খবর।
০৭:১২ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
দু’বছর পর কোমা থেক ফিরে বললেন, তাকে খুনের চেষ্টা করেছিল তার ভাই!
দু’বছর ধরে কোমায় ছিলেন এক নারী। বেঁচে ফেরার আশা ছিল না। কিন্তু অভাবনীয় ঘটনা ঘটল। হঠাৎই চোখ মেলে তাকালেন তিনি। আর চোখ খুলতেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। বললেন, দু’বছর আগে তার উপর হামলা চালিয়েছিলেন তারই ভাই। পশ্চিম ভার্জিনিয়ার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই নারীর ভাইকে।
০৭:১০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
বিশ্বব্যাংকের প্রাক্কলনে কোভিডের মধ্যেও দারিদ্র্য কমেছে: তথ্যমন্ত্রী
বিশ্বব্যাংকের প্রাক্কলনে কোভিডের মধ্যেও বাংলাদেশে দারিদ্র্য হার কমেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
০৭:০০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
যমজ সন্তান আসতে চলেছে আলিয়ার কোলে? ইঙ্গিত দিলেন রণবীর
বহু সাক্ষাৎকারে যখনই সন্তান প্রসঙ্গে কথা উঠেছে তখনই রণবীর কাপুর কথা বলেছেন বহুবচনে। ‘আমার সন্তানেরা’বলতে শোনা গিয়েছে তাকে। সেটা যে নিছক কথার কথা নয়, বোঝা গেল সম্প্রতি।
০৬:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
৬৯ বছরে একা হাতে কুমির শিকার! এখন বিক্রি করেন কুমিরের মূত্রের মদ
২০১৮ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা এরোল কপলে শিরোনামে এসেছিলেন কুমির শিকার করে। এখন কী করেন তিনি?
০৬:৫০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ত্বকের ক্যানসারে মৃত্যুর শঙ্কা নারীর চেয়ে পুরুষের বেশি! কেন?
ত্বকের ক্যানসার নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, পুরুষদের যে ধরনের ক্যানসার হয়, তাতে মৃত্যুর আশঙ্কা বেশি।
০৬:৪৩ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি
বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি এ মন্তব্য করেন।
০৬:২৯ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ব্যাংক এশিয়ার ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
‘ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি এন্ড লিডারশীপ স্কিলস’ বিষয়ের উপর ব্যাংক এশিয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজারদের জন্য ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইন্সস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)- এ ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে
০৬:০৭ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
গ্লোবাল ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২২ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৮-১৯ জুলাই ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
০৬:০৩ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্টোকসের
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।
০৫:৫৯ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
৯৩ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার
ডেঙ্গু আক্রান্তদের ৯৩ শতাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। কারণ ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু মশার উৎপত্তি বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সারা দেশে ১৪শ’ রোগীর মধ্যে ঢাকার রোগী ১৩শ’র মতো, যা শতাংশের হিসাবে ৯৩ শতাংশ।
০৫:২০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
কোভিডে দেশে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।
০৫:১১ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
আগস্টে টিকা পাচ্ছে ৫ থেকে ১২ বছরের শিশুরা
আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
০৫:১০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
রাত ৮টার পর দোকানপাট বন্ধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
০৫:০০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
- কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর-আগুন
- মার্কিন দুটি যুদ্ধজাহাজ অতিক্রম করলো হরমুজ প্রণালী
- সপরিবারে বেইলি রোডে নাটক দেখলেন প্রধানমন্ত্রী
- দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ফখরুদ্দিন মানিক
- সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তান
- মাসুদ উদ্দিন চৌধুরী আরও চার দিনের রিমান্ডে
- ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী























