ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্দিক আহমেদ স্মরণে এক স্মরণ সভার আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০০, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
বিকেলে খেলাঘর চট্টগ্রাম মহানগরী শাখা এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ আমৃত্যু স্বাধীনতা, বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজ প্রগতির সংগ্রামে ছিলেন অবিচল। সাংবাদিকতার পাশাপাশি তিনি অনুবাদসহ বিভিন্ন বই প্রকাশের মাধ্যমে নতুন প্রজম্মের কাছে আলোকবর্তিকা ছড়িয়ে দিয়েছিলেন। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি প্রফেসর ড. গাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়া উদ্দিন আহমেদ।



Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি