ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার বুড়িচং কংশনগর বাজারে আগুন লেগে ১ কিশোর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:১২, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লার বুড়িচং কংশনগর বাজারে আগুন লেগে ১ কিশোর নিহত হয়েছে। পুড়ে গেছে প্রায় ৫০টি দোকান।
গত রাত ১ টার দিকে আগুনের সুত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। এসময় একটি কাপড়ের দোকানে তালাবদ্ধ অবস্থায় থাকা কিশোর কর্মচারী নাজমুল হাসান খোকন পুড়ে মারা যায়। বাজারে আগুন লাগায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দুপাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি