ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ফলের আড়তে ফরমালিন পরীক্ষায় অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:০১, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সবচেয়ে বড় ফলের আড়ত ফলমন্ডীতে আম লিচু, আপেলসহ বিভিন্ন ফলে ফরমালিন পরীক্ষায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলী এবং আবদুস সামাদের নেতৃত্বে দলটি বিভিন্ন ফলের উপর ফরমালিন পরীক্ষা করা হয়। এসময় আম এবং খেঁজুরে ফরমালিন পাওয়ায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। ফরমালিন মিশ্রিত ফল আবার বিক্রি করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।   


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি