ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

লংগদুতে অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানের বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৪, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানের থানছিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 
বুধবার বিকেলে থানছি বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন জে.এস.এস এর থানছি উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। এসময় পাহাড়ী ছাত্র পরিষদ এর সভাপতি মংছোরী মারমা, জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মেমংপ্র“ মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা আদিবাসীদের আগুনের পুড়ে যাওয়া বাড়ীঘর ও ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবী জানান। এছাড়া দোষীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি