ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে রায়পুরার গহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের একাধিক টিম ভাগ হয়ে রায়পুরা ইউনিয়নের আবুল কাসেমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে বাড়ীর সব সদস্য পালিয়ে যায়। পরে ঘরের খাটের নীচে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা মূল্য বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় মাদক পাচারকারী আবুল কাসেমসহ ইয়াবা পাচারের সাথে জড়িতদের  বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


                                                                                                                                                                                                                      

                                    


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি