ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা।
জেলেদের স্বজনরা জানায়, গেল রাতে নাফ নদীর এক নম্বর স্লুইট গেট এলাকা থেকে নৌকাসহ নূর কামাল ও আবদুল করিমকে ধরে নিয়ে যায় বিজিপি। স্বজনরা জানায়, প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে বাড়ি না আসায় খোঁজ নিয়ে জানতে পারেন তাদের মিয়ানমারের সদস্যরা ধরে নিয়ে গেছে। বিজিবি’র টেকনাফের ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি