ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অনুসারী এবং ধানের শীষের দুইজন পোলিং এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের হাঁস মার্কার অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর এলাকার বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গফরগাঁও পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম (৩৭), পিতা—লতিফ মিয়া এবং সোহাগ (৩৫), পিতা—আব্দুল মতিন।

আহতদের গফরগাঁও সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান জানান, নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহতকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি