ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের সাতটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ৫ থেকে ৭ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কেন্দ্রগুলো হলো—বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী হাইস্কুল, দুর্গাপুর হাই স্কুল এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

এদিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। সেনাবাহিনীও স্থানগুলো পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি