ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো: বাবর

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট প্রদান করেন। 

ভোট প্রদান শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।’

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও সন্তানরাও আমার সাথে আজ প্রথম ভোট দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি