ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪০, ৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), বিভিন্ন এনজিও এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে সনাক ফরিদপুরের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত একটি ধারণাপত্র বিতরণ করা হয়। এতে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের কাছে ১৪ দফা দাবি তুলে ধরেন সনাক ফরিদপুরের সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি