ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

রাতের অন্ধকারে খালাসের সময় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৩০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় রাতের অন্ধকারে খালাস করার সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। 

সোমবার ভোররাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সাথে ট্যাংক লরিটিও আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, ট্যাংক লরি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার অকটেন-পেট্রোল পাওয়া গেছে। এর সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল বাইরের কোন জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি