ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

গাজীপুরে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার তেল জব্দ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৩১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইলে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আবুল কাশেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

কোনাবাড়ির বাইমাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে অবৈধভাবে মজুতকৃত  ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন পাওয়া যায়। 

বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও  “তেল নেই” জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল ফিলিং স্টেশনটি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি