ঢাকা, শুক্রবার   ১৯ জুন ২০২৬

সাভারে মাদকসহ ১১ কারবারি গ্রেপ্তার, রিভলবার ও গুলি উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ১৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক এক অভিযানে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার বিভিন্ন এলাকায় বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে পরিচালিত পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের বেঁদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০টির বেশি ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক কারবারি বিউটি আক্তারকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

অপরদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুরের গণকবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ওয়াশরুম থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি