ঢাকা, শুক্রবার   ১৯ জুন ২০২৬

নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৬, ১৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামানসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেলায় জেলার নয়টি উপজেলার অংশগ্রহণে ১৫টি স্টলে বিভিন্ন দেশীয় জাতের ফল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা আগামী শনিবার (২০ জুন) পর্যন্ত চলবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, দেশীয় ফলে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং ফল চাষে আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সরকার এ ফল মেলার আয়োজন করেছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি