ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সভাপতি শামা ওবায়েদ
প্রকাশিত : ২৩:১৬, ১৯ জুন ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে শামা ওবায়েদ ইসলামকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান, প্রশাসনিক কার্যক্রম এবং রোগীসেবা আরও উন্নত হবে। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম-সংক্রান্ত অভিযোগের কার্যকর সমাধানেও ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
এমআর//
আরও পড়ুন










