ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬

গাজীপুরে মবিল তৈরির কারখানায় আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ২০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের পুবাইলে ইকো টেক নামে একটি কারখানায় আগুনে পুড়ে গেছে মালামাল ও মেশিনপত্র। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা এই আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম জানান, শনিবার ২টা ১০ মিনিটে গাজীপুরের পূবাইলে কলেজ গেট এলাকায় পুরাতন টায়ার ও পুরাতন মবিল দিয়ে নতুন করে মবিল তৈরির ইকো টেক নামে কারখানায় এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায়  এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ সময় আগুনে পুড়ে যায় ওই মবিল কারখানার মালামাল ও মেশিনপত্র। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি