ঢাকা, মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরের তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক ইমতিয়াজ হোসেন।

এর আগে সোমবার রাতে সাভারের আনন্দপুর থেকে তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। 

পুলিশ জানায়, এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনায় সাভারের আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীব নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অপরজন যুবলীগ কর্মী। 

তাদের এনসিপির দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার রাত প্রায় ১০টার দিকে সাভার ভাগলপুর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ জন আহত হন। 

পরে পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস‍্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। এরপর পুলিশী অভিযানে ওই দুইজনকে আটক করা হয়। 

ঘটনার পর থেকেই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ প্রশ্ন সামনে আসছে। তবে এখনও এ ঘটনার ব‍্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি